সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, কুড়িগ্রাম।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা হলরুমে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের ৮৫টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ‍্য সামগ্রীর মাঝে ছিলো চাল, মশুর ডাল, সয়াবিন তেল, চিনি ও লাচ্ছা সেমাই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়ের আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ। অন‍্যান‍্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com