সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মিনা সহ গ্রেফতার ২

কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মিনা সহ গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা থানাধীন নবগ্রামে দীর্ঘদিন যাবৎ অতন্ত সুকৌশলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনা পারভীন (৪৩), স্বামী- হারুন অর রশিদ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, নওগাঁ পুলিশের একটি টিম দুইভাগে বিভক্ত হয়ে ছদ্দবেশ ধারন পূর্বক নারী পুলিশের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়। ২৫ মার্চ ২০২৬ সন্ধ্যার পর ডিবি টিম ছদ্মবেশে মাদক ব্যবসীর বসতবাড়ির গেটের সামনে কাচা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ী মিনা পারভীন অপর আসামী সাদ্দাম (৩০), পিতা-মৃত আজিবর কবিরাজ, সাং-নবগ্রাম, থানা-মান্দা, জেলা-নওগাঁ এর সহায়তার মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছিল।

নারী পুলিশে সহায়তায় উপস্থিত লোকজনের সামনে উক্ত মিনা পারভীন এর দেহ তল্লাশীকালে একটি কালো পলিথিনের ভিতর প্লাস্টিকের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় শরীরের সাথে মোড়ানো অবস্থায় ১০(দশ) গ্রাম হেরোইন জব্দ করা হয়। উল্লেখিত আসামী মিনা পারভীন এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা সহ মোট ৪টি মামলা রয়েছে। মিনা পারভিনের গ্রেপ্তারে ওই এলাকায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com