সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে

ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে বৃহত্তর বজরাটেক গ্রামের কাউন্সিলমোড়ে নিবাসী সাবেক ব্যাংকার নাজিম উদ্দিন বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সোয়া ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। (ইন্না-লিল্লাহী ……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রীসহ ভাই-ভাবি অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও তার সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণকে রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংক এ চাকরী করেন। গত বুধবার শ্বাসকষ্ট জনিত অসুখে রাজশাহীতে ইন্তেকাল করেন।

মৃত্যুর পরেরদিন বৃহস্পতিবার বাদ জোহর বজরাটেক ইসলামীয়া বড় জামে মসজিদের নিজস্ব জানাযাস্থানে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার ও পরে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ উপস্থিত জানাযায় থানা অফিসার ইনচার্জ পিপিএম মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষদল গার্ড অফ ওর্নার প্রদর্শন করেন। পরে জানাযায় উপস্থিত সকলেই ১ মিনিট নিরবতা পালন করেন।

এ সময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ভোলাহাটের কৃতি সন্তান ডাইসিন কেম এমডি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, প্রবীণ রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ আশরাফুল হক চুনু ডাক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, মোঃ তৈমুর হোসেন, বজরাটেক ইসলামিয়া জামাতের সভাপতি মোঃ মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত হোসেন জেমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সুধীজন, ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com