সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দেবীগঞ্জে রুহিয়া এলএসডি থেকে আসা বোরো চাল নিয়ে প্রশ্ন, বিতরণে শঙ্কা

দেবীগঞ্জে রুহিয়া এলএসডি থেকে আসা বোরো চাল নিয়ে প্রশ্ন, বিতরণে শঙ্কা

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রুহিয়া এলএসডি থেকে দেবীগঞ্জ এলএসডিতে প্রাপ্ত বোরো-২৫ চালের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রাপ্ত চালের একটি অংশ নিম্নমানের হওয়ায় স্থানীয় পর্যায়ে বিতরণে জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রংপুর বিভাগের নির্দেশনা অনুযায়ী ডিআরটিসি চলাচল সূচীর আওতায় রুহিয়া এলএসডি থেকে দেবীগঞ্জ এলএসডিতে মোট ১৮০ মেট্রিক টন বোরো-২৫ চাল সরবরাহের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ইতোমধ্যে ১২০ মেট্রিক টন চাল পৌঁছেছে।
তবে দেবীগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত চাল নির্ধারিত মান অনুযায়ী হলেও ১৭ বস্তা নিম্নমানের চাল পাওয়া গেছে। এসব চালের মধ্যে জীবন্ত পোকার উপস্থিতি এবং কিছু ক্ষেত্রে মানুষের খাদ্য হিসেবে অনুপযোগী চালও রয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ (অতিরিক্ত দায়িত্ব) সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো আরেকটি চিঠিতে বিষয়টি অবহিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা চাওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের চাল স্থানীয়ভাবে বিতরণে সমস্যা সৃষ্টি করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com