সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
ভূরুঙ্গামারীতে ব‍্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে ব‍্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে করিম উদ্দিন (৬৫) নামের এক কাঁচামাল ব‍্যবসায়ীর প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার ( ২৮ মার্চ) রাত নয়টার দিকে সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পশ্চিমে বাঁশঝাড়ের নীচে এই ঘটনাটি ঘটে। আক্রান্ত ওই ব‍্যক্তি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের (১নং ওয়ার্ডের) ছোটখাটামারী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভূরুঙ্গামারী বাজারের কাঁচামাল ব‍্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার রাত ৮.৩০মিনিটে দিকে ভূরুঙ্গামারী বাজারের কাঁচামালের দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে রাত নয়টার দিকে সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পশ্চিমে বাঁশঝাড়ের নীচে পৌছলে চার-পাঁচ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে করিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন‍্য রংপুরে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জুবায়ের হোসেন জানান, রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত প্রাপ্ত স্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান,
ঘটনাটি থানায় কেউ জানায়নি। লিখিত অভিযোগ দিলে গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com