সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকা থেকে ০৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গভীর রাতে এসব উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি র‍্যাব নিশ্চিত করে। র‍্যাব বলছে, নাশকতার পরিকল্পনায় এসব মৌজুদ করা হয়েছিল, নাশকতার পরিকল্পনা বানচাল করা হয়েছে। তবে, এঘটনায় কেউ আটক হয়নি। রোববার দিবাগত রাত ১১টার দিকে চালানো এই অভিযানের বিষয়ে এক প্রেসনোটে র‍্যাব জানায়, র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ২৯ মার্চ রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে একটি আম বাগানের ভিতর হতে ০৯.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জামাদি আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, ২৯ মার্চ র‍্যাবের একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় বের হোন। এসময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪নং বেড়ীবাঁধের পশ্চিম পার্শ্বে খালের ওপারে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। প্রেক্ষিতে অভিযানিক টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় (ক) ০৪টি সাদা রংয়ের আলাদা-আলাদা পলিথিনের ভিতর রক্ষিত (কালো রংয়ের ০২.৭০০ কেজি+কালো রংয়ের ০৩.০০ কেজি+সাদা রংয়ের ২.৭৫০ কেজি+ধূসর রংয়ের ৭০০ গ্রাম) সর্বমোট ০৯.১৫০ (নয় কেজি একশত পঞ্চাশ গ্রাম) গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম, ০১টি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো কাঁচের টুকরা ১.২০০ কেজি, লোহার পেরেক ৪০০ গ্রাম, ০১টি বড় পলিথিনের ভিতর রক্ষিত ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রংয়ের কসটেপ, ১৫টি গ্যাস লাইটার আলামত হিসেবে উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সংরক্ষন করে রেখেছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com