সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের ঝান্টাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) সকাল আনুমানিক ৯টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো পরেশ চন্দ্র ও সুরেশ চন্দ্রের পরিবার। তারা সম্পর্কে আপন ভাই। অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং দুই পরিবারের সবকিছু গ্রাস করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ঘটনার পরপরই দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় এবং ২নং শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com