সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
হুহু করে বাড়ছে ফলোয়ার: কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

হুহু করে বাড়ছে ফলোয়ার: কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

দিনের চিত্র ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছেন কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু। তাকে অনুসরণ (ফলো) করেছেন, মাত্র ৫ দিনের ব্যবধানে ৫ লাখেরও বেশি মানুষ যা এই জেলায় এই প্রথম কোনো কনটেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ঘটলো।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এই তরুণ নিজের ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়েই মানুষের নজর কাড়েন। হাতে লম্বা বুম নিয়ে টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গিতে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের কথা এবং সামাজিক বাস্তবতা তুলে ধরেন।

তার সহজ-সরল ভাষা এবং গ্রামীণ স্টাইলের উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভাইরাল হয়ে পড়েন এবং হাজার হাজার মানুষ প্রতিদিন তার পেজে যুক্ত হতে থাকেন।

স্থানীয়রা বলছেন, তাজুর এই অর্জন কুড়িগ্রামের জন্য গর্বের বিষয়।
তবে ভাইরাল হলেও তার আর্থিক অবস্থা এখনো তেমন পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com