সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান শুরু করেছে দেবীগঞ্জ পৌরসভা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান” শীর্ষক এ কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা অপসারণ এবং মশা নিধনে ফগিং কার্যক্রম চালানো হয়।
বুধবার ( ১ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় এ কার্যক্রম শুরু হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সবুজ কুমার বসাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীসহ গণমাধ্যম কর্মীরা।

পৌরসভার উদ্যোগে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং স্থানীয় জনগণকেও সচেতন করা হয়। জনসাধারণকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হয়।পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ রোগ মোকাবিলা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com