সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
ভূরুঙ্গামারীতে জুয়েলারি শপে হামলা, ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

ভূরুঙ্গামারীতে জুয়েলারি শপে হামলা, ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি জুয়েলারি শপে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েলারি শপের মালিকের অভিযোগ এসময় দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই হয়েছে।

দি নিউ চিত্র রেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ বলেন, অতর্কিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষ সহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হামলা করে ভাংচুর চালায়। হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। আমার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে। হামলার প্রমাণ লোপাট করতে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি বসে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। তারপরেও জুয়েলারির দোকানে হামলা হয়েছে। উপজেলার সমস্ত জুয়েলারির দোকান বন্ধ রয়েছে। জুয়েলারি সমিতির পক্ষ থেকে এ হামলার বিচার দাবি করছি।

নিউ চিত্র রেখা জুয়েলার্সের কর্মচারী আল-আমীন বলেন, প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা করে। দোকান মালিকের বড় ভাইকে মারধর করে।

অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমদের পক্ষ থেকে হামলা করা হয়নি। যাদের দোকান তারাই ভাংচুর করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com