সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
পঞ্চগড়ের আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বেশী দামে জ্বালানী তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, শনিবার সকালে (৪ এপ্রিল) উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজে সুদূর দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টারের মালিক ডিজেল কেনার জন্য আসেন। তিনি উক্ত দোকান থেকে ৮০ লিটার ডিজেল কিনেন। এ সময় রিপন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ তার কাছ থেকে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা জানতে পেরে ব্যাপক হট্টোগোল দেখা দিলে কে বা কাহারা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছান। অতঃপর বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে রিপন এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মামুন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে বেশি দামে তেল বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী।

এখানে উল্লেখ যে, ব্যাপক অভিযোগ রয়েছে চলমান জ্বালানি সংকটে উপজেলার বেশ কিছু মুনাফা লোভী তেল ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে রাতের আঁধারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছেন। তবে চলমান জ্বালানি সংকটে আটোয়ারী উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় দিনরাত নির্ঘুম কাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সর্ব মহলে প্রশংসীত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com