সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে হামের টিকা পাচ্ছে ১ লাখ ৬৭ হাজার শিশু

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকা পাচ্ছে ১ লাখ ৬৭ হাজার শিশু

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
চাঁপাইনবাবগঞ্জে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচী-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.মো. শাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

জানা যায়, এ বিশেষ টিকাদান কর্মসূচীর আওতায় জেলায় মোট ১ লাখ ৬৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। আগামী ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকরা জানান, হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই সকল অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com