সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, এলাকায় আনন্দের আমেজ

উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, এলাকায় আনন্দের আমেজ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, পূর্বে সিজারিয়ান অপারেশন হলেও এবার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন, যা চিকিৎসকদের মতে একটি বিরল ও জটিল সফলতা।

জানা যায়, চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক যোনিপথে প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।

রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতির রক্তচাপ স্বাভাবিক ছিল (১১০/৮০) এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।

চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশনের পর স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com