আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বাস চাপায় , ছারছিনা পীর সাহেব নির্মীত আমড়াগাছিয়া সালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো: নুরুল হক মৃধা (৬৫) নিহত হয়েছেন ।
সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ছয়টার সময় কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় খাদেম নুরু প্রতিদিনের মত ফজর নামাজ শেষ করে রাস্তায দাড়িয়ে হাদিয়া তুলছিল । পটূয়াখালী থেকে কুয়াকাটাগামী একটি বাস তাকে চাপাদিয়ে দ্রুত পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থা্য় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রতস চিকিৎসক তাকে মৃত ঘাষনা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply