সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর করলেন এসপি গৌতম কুমার

চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর করলেন এসপি গৌতম কুমার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মার্চ ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি, নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের নিকট হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত করা হলে, পুলিশ সুপার নিজ হাতে ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।

এসময় উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com