সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:
উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে “মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ” উপলক্ষে জয়পুরহাটে কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুর ২ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম (রবি)। তিনি বলেন, ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে তরুণদের এগিয়ে আসতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply