সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি: আমতলীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি: আমতলীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আমতলী ( বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, জোড় করে ছবি তুলে ভাইরাল করার হুমকি দেওয়ায় শারমিন আক্তার(১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দার খালি গ্রামে । পারিবারিক সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, শারমিন আক্তার কে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়ুয়া আরাফাত প্রেমের প্রস্তাব দেয়। পাশাপাশি আরাফাতের বন্ধু আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালি গ্রামের শফি হাওলাদারের ছেলে আমতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান ও শারমিন এর ছোট বোন সামিয়াকে প্রেমের প্রস্তাব দিলে সামিয়া প্রত্যাক্ষান করে । এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত এবং জিসান জোরপূর্বক শারমিনকে একটি অটো রিক্সায় উঠিয়ে ছবি তুলে এবং এই বলে শাসিয়ে দেয় আমাদের দুই বন্ধুর সাথে তোরা দুই বোন প্রেম না করলে তোদের ছবি ভাইরাল করে দেবো এবং জিসান শারমিনের বাড়ি এসে এই বলে হুমকি দিয়ে যায়। আরাফাতের সাথে শারমিনের বিবাহ না দিলে তোদেরকে খুন করে ফেলব বলে শাসিয়ে যায় জিসান ।শারমিন তার ছবি ভাইয়ালের হুমকি ও লজ্জার কারনে আত্মহত্যার পথ বেছে নেয়। সোমবার সন্ধ্যা ৬,৩০ মিনিটের সময় ঘরের পেছনে বাথরুমের ভিতরে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। সজনরা উদ্ধার করে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অপরাধে অভিযুক্তদের আসামি করে আমতলী থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শারমিনের বাবা আব্দুস সালাম হাওলাদার। শারমিনের মা মুন্নি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মাইয়াডা ওদের জন্য আত্মহত্যা করেছে, আমি এর বিচার চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com