সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে খেলার মাঠ দখলমুক্ত

দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে খেলার মাঠ দখলমুক্ত

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মনিরপাড় গ্রামে একমাত্র খেলার মাঠ দখল নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে নিরসন হয়েছে। উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দখলমুক্ত হয়ে পুনরায় খেলাধুলার জন্য উন্মুক্ত হয়েছে বহুল ব্যবহৃত খর খরিয়ার মাঠ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনিরপাড়সহ আশপাশের কয়েকটি গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র ভরসাস্থল ছিল এই মাঠটি। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল মাঠটি দখল করে নেয়। সরেজমিনে দেখা যায়, পুরো মাঠজুড়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং ভেতরে বালু ফেলে এর স্বাভাবিক ব্যবহার ব্যাহত করা হয়। ফলে মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, বহু বছর ধরে অর্পিত এই জমিটি স্থানীয়দের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মাঠটি দখল হয়ে যাওয়ায় শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তারা মাদকাসক্তির মতো ঝুঁকির দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকাবাসীদের ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যেই ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনিক উদ্যোগে মাঠটি দখলমুক্ত করেন এবং

এলাকাবাসীর জন্য উন্মুক্ত ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতেও মাঠটি সকলের খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com