ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের আয়োজন করে।
বুধবার সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার ও কাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply