সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা

ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৬ ইউনিয়নে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের আওতায় উপজেলার ২ হাজার ৩৯০ জন সুবিধাভোগী বন্যার ক্ষতি মোকাবিলা করতে আগাম সতর্কবার্তা এবং বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা ও বীমা সুবিধা প্রদান করা হবে।
অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, বিশ্ব খাদ্য কর্মসূচী রংপুর অঞ্চলের প্রোগ্রাম এসোসিয়েট ছাদেক আলী, কুহু হাগী ডক, এনডিপির প্রোগ্রাম-কো অর্ডিনেটর ও উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com