সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবা টেবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, সোমবার ( ১৩ এপ্রিল ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবী এর নেতৃত্বে একটি দল উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে অভিযান চালিয়ে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলো কামাত আঙ্গারিয়া গ্রামের
আল আমিন এর স্ত্রী জেসমিন আক্তার জেমি (৩০), একই গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল হক (৪৬), লোকমান হোসেনের ছেলে
আব্বাস আলী (৩৮) ও বাগভান্ডার গ্রামের শুক্কুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।
আটক মাদক দ্রব‍্যের আনুমানিক স্থানীয় বাজার মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা ।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com