সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
দীর্ঘদিনের মানসিক অসুস্থতা, রাণীশংকৈলে বৃদ্ধার আত্মহত্যা

দীর্ঘদিনের মানসিক অসুস্থতা, রাণীশংকৈলে বৃদ্ধার আত্মহত্যা

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হালিমা বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই এলাকার মৃত
ঢুলু মোহাম্মদের স্ত্রী। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন বিকালে বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি
দিয়ে ফাঁস লাগা হালিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের লোকজন জানান,
দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ থাকায় হতাশার কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ষজানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com