সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে পহেলা বৈশাখ উদযাপন

সুজন আলী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদ, ডিগ্রি কলেজ, সানরাইজ কেজি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথকভাবে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা জমিরুল ইসলাম কৃষি অফিসার শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আমাদের জাতীয় ও সাংস্কৃতিক জীবনে ১লা বৈশাখ, বৈশাখি মেলার 
গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি সভাপতি আতাউর রহমান, শিক্ষা অফিসার বেলাল উদ্দীন, প্রাণিসম্পদ অফিসার রূপম মহন্ত,সমাজসেবা অফিসার আব্দুর রহিমসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।  এদিকে, একইদিনে সকালে বৈশাখ উদযাপন পরিষদ পৌর শহরে প্রগতি ক্লাব প্রাঙ্গণ থেকে একটি পৃথক র ্যালি বের করে। এতে বৈশাখ উদযাপন পরিষদের সদস্যরা অংশ নেন। পরে র ্যালিটি ডিগ্রি কলেজ মাঠে কলেজ অনুষ্ঠানের সাথে যুক্ত হয়। এ মাঠে, অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, অধ্যাপক রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক,জবিবর রহমান প্রমুখ।
অপরদিকে, পৌর শহরের দি সানরাইজ কেজি স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com