সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষারত অভিভাবক সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও জাতীয় ছাত্র শক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসব বিতরণ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক আহসান হাবীব লিংকন, সদস্য সচিব হাসান মাহমুদ জয়, এনপিপির সদস্য নাহিদ হাসান প্রিন্স সহ জাতীয় ছাত্র শক্তির উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ বলেন, উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে পরীক্ষা দিচ্ছে। সার্বিক পরিবেশ সন্তোষজনক।

জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, তীব্র গরম থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনটি কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানি ও চকলেট বিতরণের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

কর্মসূচির সমন্বয়ক ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন। প্রচন্ড গরমে অনেকেই তৃষ্ণার্ত হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবক ও সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তৃষ্ণার্ত মানুষের হাতে পানি তুলে দেয়ার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com