সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে এবং আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন বলেন, রাত বারোটা দিকে আমি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। সকাল দশটার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায়। তখনও ঘরের ভিতরে আসবাপত্রে আগুন জ্বলতে ছিল। এলাকাবাসীর সহযোগিতা জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়।

ডা. রোকনুজ্জামান কিরন বলেন, রোববার বাড়িতে কেউ ছিলনা। পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। রাতে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে বাড়ির বিভিন্ন মালামাল, দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তথ্য প্রমানের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com