সংবাদ শিরোনাম:
তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সড়ক দূর্ঘটনায় বাবা মেয়ে সহ ৪ জন নিহত

সড়ক দূর্ঘটনায় বাবা মেয়ে সহ ৪ জন নিহত

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ভূরুঙ্গামারীর একই পরিবারের ২জন সহ ৪ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রংপুরে চিকিৎসা শেষে মাইক্রোবাসে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় পৌছালে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন‍্য রংপুর নেওয়ার পথে আরো ১জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই পবিবারের ২জন সহ ৪ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ঝালবাজার এলাকার সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (৩০)। বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
এ ঘটনায় আহতাবস্থায় অন্ততঃ আরও ১০ জন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে উত্তরছাট গোপালপুর গ্রামের ইউসুফ আলী বাবু (৪০), তাইমুন নাহার (৩৮), ধলডাঙ্গা গ্রামের হামিদুল ইসলাম (২৪), জবা (৪০), মুন (৮), শান্তা (২০), মনির হোসেন (৪০), শিউলী বেগম (৩৫), সিফাত (১২) ও ছামির আলী (৬৫) রয়েছেন।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি নাগেশ্বরী থানার অধীন হওয়ায় আইনগত বিষয়টি তারাই দেখবেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, এ দুর্ঘটনায় সর্বশেষ রংপুরে নেওয়ার পথে শামীম নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার তথ্য রয়েছে আমাদের কাছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com