সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত-১

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত-১

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ঈশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ঈশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দূর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com