সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মৃত্যু: স্বজনদের অপেক্ষায় হিমাগারে মরদেহ

কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মৃত্যু: স্বজনদের অপেক্ষায় হিমাগারে মরদেহ

এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত সমস্যায় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, যদি কেউ মৃত রবিউলকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com