সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
ভূরুঙ্গামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার (১১ মে) সকালে উপজেলা কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বেতন বৈষম্য দূরীকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, ভাতা ও কর্মঘণ্টা নির্ধারণ এবং পেশাগত স্বীকৃতি দিতে হবে।

ফারিয়ার ভূরুঙ্গামারী শাখার সদস্য নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সদস্য জাহিদুল ইসলাম ও লাল মিয়া, উপজেলা সদস্য মোহসিন আলী, শরিফুল ইসলাম, শাফিউল ইসলাম, আবু হানিফ ও আল আমিন।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা ও দুর্ব্যবহার করা হয়েছে, যা অপমানজনক।

তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাঁদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com