সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সোমবার সকাল ৮ টার দিকে খায়রুল ইসলাম তার নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। সেখানে পা পিছলে একটি ঝুলন্ত বৈদ‍্যুতিক তারে হাত লেগে তার ছিরে তিনি বিদ‍্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব‍্যক্তিকে হাসপাতালে আনার পথেই তার
মৃত্যু হয়। জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com