সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
বাগভান্ডার আদর্শ পাঠাগারের পক্ষ থেকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমিরকে সংবর্ধনা

বাগভান্ডার আদর্শ পাঠাগারের পক্ষ থেকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমিরকে সংবর্ধনা

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী বাগভান্ডার আদর্শ পাঠাগারের পক্ষ থেকে
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডারে পাঠাগার কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।


পাঠাগারের সভাপতি আলহাজ মাওলানা সৈয়দ আলী এর সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মুকুল এর সার্বিক সহযোগিতায় ও মাওলানা জুবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদীসহ স্থানীয় নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও মানুষকে ভালোবেসে জনসেবার সুমহান ব্রত নিয়ে রাজনীতিতে এসেছেন আপনারা। অন্যায় এর বিরুদ্ধে আপোষহীন অকুতোভয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দলনে আপনাদের অবিরাম পথচলা আমাদের পাঠাগারের সদস্যদের অনুপ্রাণিত করবে।

বক্তারা বলেন, আপনারা কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান ও উত্তর ধরলার উজ্জ্বল নক্ষত্র। আপনাদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা, গতিশীল নেতৃত্ব, সততা, ও আন্তরিকতা সর্বোপরি কল্যাণ চিন্তা ও চেষ্টা এলাকার আরও অধিক উন্নয়ন ঘটবে- এ আমাদের দৃড় বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে বই হাতে তুলে দেওয়ার কোন বিকল্প নাই। বাগভান্ডার আদর্শ পাঠাগার সেই কাজটি করে যাচ্ছে। এই ধারা অব‍্যাহত রাখতে পাঠাগারে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com