সংবাদ শিরোনাম:
তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙে দুটি প্রজেক্টর ও একটি সাউন্ট সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের অনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন এসে দেখি অফিসের তালা ভাঙা। দুটি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম চুরি হয়ে গেছে। থানা লিখিত অভিযোগ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com