সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাণীশংকৈলে তিনদিনব্যাপী এফ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাণীশংকৈলে তিনদিনব্যাপী এফ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোগে তিনদিনব্যাপী “এফ এ (ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট)” প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাণীশংকৈল জোন অফিসে আয়োজিত এ কর্মশালায় প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন রাণীশংকৈল জোন প্রধান মরিয়ম বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি ও এরিয়া প্রধান দিনাজপুর খুরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান ট্রেনিং ও এজেন্সী মাহবুব নূরুজ্জামান, মনিটরিং ইনচার্জ ঠাকুরগাঁও মনির হোসেন, সিনিয়র ফেকাল্টি মেম্বার মোসলেম উদ্দিন আহমেদ এবং রাণীশংকৈল জোনের এজিএম আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে খুরশেদ আলম বলেন, “একজন দক্ষ ও প্রশিক্ষিত ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শুধু প্রতিষ্ঠানের উন্নয়নেই নয়, বরং মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ভবিষ্যতে গ্রাহকদের কাছে বিমা সেবাকে আরও সহজ ও বিশ্বাসযোগ্য করে তুলতে সক্ষম হবেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের সেশন রাখা হয়েছে। এতে গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক বিপণন কৌশল, ডিজিটাল সেবা ব্যবস্থাপনা এবং বিমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ বিমাকর্মী তৈরির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com