সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
দেবীগঞ্জে আইনশৃঙ্খলা সভা: হামলার ঘটনায় ক্ষোভ, মাদক ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে আইনশৃঙ্খলা সভা: হামলার ঘটনায় ক্ষোভ, মাদক ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহ্বান

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনদুর্ভোগ কমাতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ বিন জিয়া, কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার, এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক।
এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানরাও সভায় বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরেন।
সভায় চিলাহাটি ইউনিয়নের একটি তেল পাম্পে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আলোচনায় দেবীগঞ্জ শহরের যানজট নিরসন, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়। সভায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল মহলের সহযোগিতা কামনা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com