সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষকদের বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব প্রদান করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে উফশী রোপা আমন ধান বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া ৯০ জন কৃষককে হাইব্রিড জাতের মরিচ বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং কীটনাশক দেয়া হবে।

কৃষি উপকরণ বিতরণে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com