সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
দেবীগঞ্জে ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন মৃত্যুঝুঁকিতে শত শত শিক্ষার্থী

দেবীগঞ্জে ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন মৃত্যুঝুঁকিতে শত শত শিক্ষার্থী

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকরা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যস্ত মহাসড়ক পার হতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত কোমলমতি শিক্ষার্থী।

বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
আজ (দুপুরে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম-কে নিজ হাতে শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার করাতে দেখা যায়। একজন প্রধান শিক্ষকের এভাবে দায়িত্ব পালন বিদ্যালয়টির সামনে বিরাজমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বাস্তব চিত্রই তুলে ধরে।

স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসীর ভাষ্য, কোনো দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনা প্রতিরোধেই এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিদিন শত শত শিশু যে সড়ক পার হচ্ছে, সেখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণই হতে পারে তাদের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর সমাধান।
শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি—দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জরুরি ভিত্তিতে একটি আধুনিক ফুটওভারব্রিজ নির্মাণ করা হোক।

জনস্বার্থে আবেদন একটি ফুটওভারব্রিজ নির্মাণ শুধু একটি স্থাপনা নয়—এটি শত শত কোমলমতি শিক্ষার্থীর নিরাপদ ভবিষ্যৎ ও অমূল্য প্রাণ রক্ষার নিশ্চয়তা। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com