সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ

মাদক, চুরি-ছিনতাই ও শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার রোধে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ,, পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গনি বসুনিয়া, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখা; সেলিম মালিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দেবীগঞ্জ থানা; হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান, ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ; তুহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা এবং আশরাফুল আলম সোহেল, সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ পৌর শাখা।
এছাড়াও দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ডিভাইস ব্যবহার নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়, যাতে শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ থাকে।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com