সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে রেলি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার সকালে মৎস্য পক্ষ উপলক্ষে একটি রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

সফল মৎস্য চাষি আবুল কালাম আজাদ বলেন, চাকরির পিছনে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সামান্য পুঁজি দিয়ে মাছ চাষ করলে খুব সহজেই বেকারত্ব দুর করা যায়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম বলেন, মাছ চাষ বৃদ্ধি করা গেলে একদিকে আমিষের চাহিদা পুরণ হবে। অপরদিকে বেকারত্ব দুর হবে এবং আয় বৃদ্ধি পাবে। আমিষের ঘাটতি মেটাতে বাড়ির আশপাশের ডোবা ও পুকুরে মাছ চাষ বাড়াতে হবে।
এসময় মাছ চাষে সাফল্য অর্জন করা মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com