সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশার উদ্বোধন

সংসদ অধিবেশন উপলক্ষে বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আজ সকালে উদ্বোধনী পর্বে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। অভিজ্ঞ সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সংসদ বিশেষজ্ঞরা নতুন নির্বাচিত এমপিদের সংসদীয় আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছেন।

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন এই সদস্যদের সংসদীয় রীতিনীতি, পয়েন্ট অব অর্ডার উত্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার কৌশল শেখানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্দিষ্ট কয়েকটি বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিন শনিবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামসহ বাকি বিভাগগুলোর সংসদ সদস্যদের নিয়ে পৃথক দুটি সেশন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com