সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন ২৫ কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিক ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প‍্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতাল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালে পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেন্সের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন‍্যান‍্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন,“হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছাড়াও হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো।

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম আরো বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com