সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সোমবার রাতে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আগে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা শাখা আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ভূরুঙ্গামারীর শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে মাদক নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রনজু, জাহাঙ্গীর আলম, বরিউল আলম লিটন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.স. খোকন উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

এমসয় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সহকারি সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com