সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-২ ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে আমতলীতে গণ অনশণ ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন ভূরুঙ্গামারীর শালজোড়ে সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ দেবীগঞ্জ-ডোমারে চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি জবিতে শুরু হতে যাচ্ছে ৯ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, ১০ মাসের শিশু আঁখির

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, ১০ মাসের শিশু আঁখির

জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকার বাসিন্দা আঁখি আক্তার গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।
চিকিৎসকদের মতে, তার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। এ অস্ত্রোপচারের খরচ আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা। তবে দরিদ্র পরিবারের পক্ষে এত বড় অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু পরবর্তী জটিল অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দিনমজুর বাবা রাজু মিয়ার পক্ষে এত বড় খরচ বহন করা কার্যত অসম্ভব।
আঁখির মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। আমাদের মতো গরিব পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষজন যদি এগিয়ে না আসে, আমার মেয়ের জীবন এবং তার ১০ মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।”
অভিযোগ রয়েছে, আঁখির স্বামী সুজন মিয়া চিকিৎসার দায়িত্ব নিতে অনাগ্রহী। ফলে বর্তমানে অসুস্থ আঁখি তার বাবা-মায়ের বাড়িতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা চালানো হচ্ছে।
উল্লেখ্য, আঁখির রয়েছে মাত্র ১০ মাস বয়সী একটি ছেলে সন্তান। মায়ের গুরুতর অসুস্থতায় শিশুটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে আঁখির জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com