সংবাদ শিরোনাম:
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ

খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এই শোভাযাত্রা, যা বিশ্ববিদ্যালয়জুড়ে ছড়িয়ে দেয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙিন বার্তা।

সকালে ‘এসো হে বৈশাখ, এসো.. এসো …’ বর্ষ আবাহন সঙ্গীতের মাধ্যমে নববর্ষ উদযাপনের সূচনা হয়। এরপর সকাল ১০টায় হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয় পরিবার সম্মিলিতভাবে যেভাবে এই উৎসব উদযাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতি বছরের মতো এবছর ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ঘিরে এ ধরনের বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এ দিনটিকে ঘিরে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে একত্রিত হন, ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কারুকার্যে সাজানো অনুষ্ঠানমালা সকলের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। এজন্য আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

উদ্বোধনী পর্ব শেষে চারুকলা স্কুলের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মুখোশ, আলপনা, ঢাক-ঢোল, কাঠের কারুকাজ এবং নানা ঐতিহ্যবাহী উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গে ফুটে ওঠে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য ও বাঙালির হাজার বছরের সংস্কৃতির বহুমাত্রিক রূপ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও সৃজনশীলতা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ থিমে সাজিয়ে তোলে শোভাযাত্রার অংশ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা হয়ে ওঠে নববর্ষ উদযাপনের প্রাণকেন্দ্র। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com