সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত

মিথ্যা পরিচয়ে ক্যাম্পাসে অবৈধ অটোরিকশা প্রবেশ, জাবি শিক্ষার্থীসহ তিনজন আহত

জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাঝরাতে মিথ্যা পরিচয়ে অবৈধ অটোরিকশা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে দুর্ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাওন। এসময় তার সঙ্গে বহিরাগত দুই ব্যক্তি মো. নুরুদ্দীন ও মামুন ছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে আহত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মো. শাওনের দাবি, অটোরিকশাটি তাদের। ডেইরি গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা সংশ্লিষ্টদের অনুমতি নিয়েই তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে অসুস্থ বাবা ছিলেন বলেও জানান তিনি।

তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসুস্থ বাবার পরিচয়ে প্রবেশের অনুমতি চাওয়ায় মানবিক বিবেচনায় গাড়ি ক্যাম্পাসে না রাখার শর্তে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। পরে জানা যায়, সঙ্গে থাকা ব্যক্তি তার প্রকৃত বাবা নন।

ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনা সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। রবিবার অফিস খোলার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com