সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি
জবি শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জবি শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শাহরিয়ার

সীমান্ত,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগদ অর্থ ওই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা নেই। তিনি বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে পরিবার পরিচালনা করছেন। জীবিকার প্রয়োজনে টিউশনি করে সংসার চালাচ্ছেন তিনি। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি এলাকায় একটি ছোট ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন।সহায়তা প্রদানকালে শিক্ষার্থী জানান, এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ছোট পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারকে স্থিতিশীল আয়ের ব্যবস্থা করে দিতে চান।এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, “সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়।”ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদে সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com