সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
মাভাবিপ্রবিতে “জব রিক্রুটমেন্ট প্রসেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে “জব রিক্রুটমেন্ট প্রসেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এমবিএসটিইউ) “Job Recruitment Process” শীর্ষক একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে ২০২৬, শুক্রবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমবিএসটিইউ অ্যাকাউন্টিং ক্লাবের আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. ডি. রোস্তম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) মোঃ জারিফ আহমেদ, যিনি এমবিএসটিইউর সাবেক শিক্ষার্থী। তিনি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং ক্যারিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি তিনি সিভি রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি পেশাদার সিভি কীভাবে প্রস্তুত করতে হয় তা ব্যাখ্যা করেন। সিভি রিজেক্ট হওয়ার সাধারণ কারণগুলো নিয়েও তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সজীব গ্রুপের ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ ইমরান শরীফ, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি মার্কেটিং, সেলস, ফাইন্যান্স, এইচআর এবং অপারেশন সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। একইসঙ্গে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, সেলফ-ডিসিপ্লিন, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেনদ্রু লিমিটেডের ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর মাইনুল ইসলাম, যিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি চাকরি বাজারের বর্তমান চাহিদা, নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা এবং সফল ক্যারিয়ার গঠনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে—একটি ক্যারিয়ারে প্রবেশের পূর্বে এবং অন্যটি ক্যারিয়ারে প্রবেশের পরে। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের প্রথম ধাপটি সঠিকভাবে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।

অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা এবং তাদের সক্ষমতা উন্নয়নের সুযোগ তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়টি রাজধানী থেকে দূরে হওয়ায় অনেক সুযোগ-সুবিধা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়। তাই এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার অনুপ্রেরণা পাবে।

উল্লেখ্য, আয়োজকরা আশা করছেন, এ সেমিনার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, বাস্তবমুখী জ্ঞান অর্জন এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com