সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জয়ন্তী উদযাপন

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্লাটিনাম জয়ন্তী উদযাপন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে রোববার দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়। সকালে মাদ্রাসা মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। পরে দুপুরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা, মাদ্রাসার সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী, অতিথি ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকালে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন সভাপতিত্ব করেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মনিরুজ্জামান মনির প্রমূখ বক্তব্য রাখেন।

প্লাটিনাম জয়ন্তীতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জয়ন্তী নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৮০০শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জয়ন্তী উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com