সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) নরসিংদীর মডেল মসজিদ সংলগ্ন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি মোঃ আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাব এর আহবায়ক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবু নাইম রিপন, মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, সাংবাদিক রেজাউল সাংবাদিক করিম, সমাজ সেবক বেদন ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এমএ মোরশেদ, সমাজ সেবক হিমেল, আলী হোসেন, মডেল প্রেসক্লাব কোষাধ্যক্ষ কাউছার মিয়া, দপ্তর সম্পাদক ডাঃ এম এ জামান। সাংবাদিক আজিজুল হক, সার্বিক পরিচালনায় ছিলেন, সোহাগ, সুমন ও রাসেল চৌধুরী প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রায় ৮০ জন এতিম ছাত্র অংশগ্রহণ করেন,মোনাজাত করেন ইমাম আবু সালেহ মিয়া। ইফতার মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিগণ বলেন,নরসিংদী জেলা প্রেসক্লাব একটি আধুনিক প্রেসক্লাব,আমরা আশাকরি এ সংগঠনের সাংবাদিকরা লিখনীর মাধ্যমে সত্য তুলে ধরবেন ,অসহায়,দরিদ্র মানুষের সহায়ক হবেন। নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উন্নতির জন্য আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com