সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিপুর খারিয়াপাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি।

ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান আওলাই ইউনিয়ন এর বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাড়িয়াপাড়া গ্রাম এলাকায় তার ভোগদখলীয় পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মারা যায়। ফলে তার প্রায় ১০ লক্ষ টাকার অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পুকুরের পানি বর্তমানে অত্যন্ত বিষাক্ত হয়ে পড়েছে এবং মরা মাছের কারণে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি  থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান মুঠো ফোনে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com