সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মাভাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর আগমন: শিক্ষার্থীদের নানা দাবি তুলে ধরা হলো

মাভাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর আগমন: শিক্ষার্থীদের নানা দাবি তুলে ধরা হলো

আহাদুজ্জামান আহাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
আজ ১৪ এপ্রিল টাঙ্গাইল সফরের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আসেন। সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের পর তিনি ক্যাম্পাসের অভ্যন্তরে আয়োজিত এক জনসভায় যোগ দেন। উক্ত সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শুরুর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— অবকাঠামোগত উন্নয়ন, একটি আধুনিক অডিটোরিয়াম ও টিএসসি নির্মাণ, গবেষণা কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত বাস সরবরাহ, স্টেডিয়াম নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
এ সময় উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।
জবাবে প্রধানমন্ত্রী এসব দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com